Skip to main content

Command Palette

Search for a command to run...

International Resume Format

Updated
2 min readView as Markdown

সাধারণত বিদেশি বড় বড় বিশ্ববিদ্যালয়ের যতগুলি প্রফেসরের সিভি আমি দেখেছি তাদের অধিকাংশ নিম্নলিখিত ছবির মত ফরম্যাটে পেয়েছি এবং সাধারণত বলা হয়ে থাকে যদি পড়াশোনার জন্য আবেদন করা হয় তাহলে সিভির ফরমেট হবেঃ

  1. Name, Address
  2. Job/Research experiences (একসাথে কিম্বা আলাদা দেওয়া যায়)
  3. Educational Qualifications (শেষটা থেকে প্রথমটা)
  4. Awards (যদি থাকে)
  5. Training (থাকলে ভালো হয়)
  6. Workshop, Conferences (একসাথে কিম্বা আলাদা দেওয়া যায়)
  7. Courses, Skills (একসাথে কিম্বা আলাদা দেওয়া যায়)
  8. Language proficiency (একসাথে কিম্বা আলাদা দেওয়া যায়)
  9. Personal Details (বাবা, মায়ের নাম, বয়স,ধর্ম, সব ঠিকানা, পাসপোর্ট নং, NID নং,ইমেইল ইত্যাদি।)
  10. References
  11. Declaration
  12. Signature + Date

বিষয়গুলিকে সাল এবং তারিখ অনুযায়ী বড় থেকে ছোট করে সাজালে যিনি পড়বেন তার সুবিধা হবে। ছবিটা মনোযোগ দিয়ে দেখুন সিভি খুব বেশী বড় করলে মানুষ সাধারণত পড়তে চায় না তাই সংক্ষেপে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি নিজের মত করে সাজিয়ে দিতে হবে। মনে করুন আপনার ২০ টা প্রশিক্ষণ আছে। তার ভিতর থেকে বেছে বেছে ৫ থেকে ৭ টা দিলেই হবে। আপনি এমন কিছু প্রশিক্ষণ কিংবা সনদ অথবা ওয়ার্কশপ এবং কনফারেন্স বেছে বের করবেন যা আপনি যে প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করছেন কিংবা যে প্রফেসরকে সিভি পাঠাচ্ছেন তার ক্ষেত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সিভিতে সাজগোজ পরিত্যাজ্য।

সবগুলি যে দিতে হবে এমন কোন কথা নেই তবে আপনি দিতে পারেন এটা আপনার বিষয়। উপরের সিরিয়াল গুলি বজায় রাখলে ভালো হয় তবে চাকরি পেতে গবেষণা ভেদে বিশ্ববিদ্যালয় ভেদে আপনি সিরিয়াল গুলি একটু এদিক-সেদিক করতে পারেন তাতে কোনো প্রবলেম নেই। ছবি দিতেও পারেন, নাও পারেন। না দেয়াটাই চলছে এখন।

একজন আমাকে বলেছিলে না যে প্রফেসরের সিভি যেমন তাকে আবেদন করতে নিজের সিভি তার মতো করে সাজালে ভালো হয়। তবে এতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আপাতত কমন অথবা জেনারেল ফরমেট যেটা সারা বিশ্বব্যাপী স্বীকৃত কিংবা চলে সেটা ফলো করলেই হবে; যা আমি এতক্ষণ বর্ণনা করলাম।